আজই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার শাহী হালিম - The News Lion

আজই বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার শাহী হালিম

 


দি নিউজ লায়ন; 

উপকরণঃ  

মাংস- ১ কেজি   

ছোলার ডাল- আধ কাপ  

মুসুর ডাল- আধ কাপ  

মুগ ডাল- আধ কাপ

মাসকলাই ডাল- আধ কাপ  

মটর ডাল -আধ কাপ  

আদা বাটা- ২ টেবিল চামচ 

রসুন বাটা- ১ টেবিল চামচ 

ধনে গুঁড়ো- ১ চা চামচ  

জিরে গুঁড়ো- ১ চা চমচ  

পেয়াজ কুঁচি -২ কাপ  

পোলাওয়ের চাল- আধ কাপ 

তেজপাতা-৩ টা  

হলুদ গুঁড়ো- আধা চা চামচ 

গোল মরিচ আধা চা চামচ

এলাচ/দারচিনি- ৫ টা করে  

তেল ও ঘি- ১ কাপ করে 

শুকনা লঙ্কা ভাজা- ৮টা 

লেবুর রস -২ চা চামচ


প্রণালিঃ

প্রথমে মাংস ছোট ছোট টুকরো করে অল্প স্বাদ মতো মশলা দিয়ে ভেজে  নিতে হবে। সব রকম ডাল মিলিয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে। প্রেশার কুকারে ৫/৬ কাপ জল দিয়ে সমস্ত ডাল, সব মশলা, নুন, তেজপাতা দিয়ে সিদ্ধ করতে হবে। প্রয়োজন হলে পরিমান মত জল দিতে হবে। 


সিদ্ধ হয়ে গেলে রান্না মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আধ কাপ ঘিয়ের ২ ভাগের এক ভাগ ডালে দিয়ে দিন। গরম মশলা দেড় চা চামচ দিয়ে দিন। এবার হালিম ঘন হয়ে হয়ে গেলে নামিয়ে ফেলুন।  এবার আদা কুচি, ধনেপাতা কুচি, লেবু, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন মজাদার শাহী হালিম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.